
বিদেশে পড়াশোনা করার স্বপ্ন অনেকেরই থাকে, আর জাপান সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি দুর্দান্ত গন্তব্য। আধুনিক শিক্ষা, আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা, ও কর্মসংস্থানের সম্ভাবনার কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে জাপান দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে।
তবে জাপানে পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসা পেতে হলে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো ভিসা ইন্টারভিউ। এই ইন্টারভিউতে আপনার পড়াশোনার উদ্দেশ্য, প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা যাচাই করা হয়।
Dai Ichi Academy দীর্ঘদিন ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানে স্টুডেন্ট ভিসা প্রসেস ও ইন্টারভিউ প্রস্তুতিতে সহায়তা করে আসছে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো— কীভাবে ইন্টারভিউ নেওয়া হয়, কী ধরণের প্রশ্ন করা হয় এবং সফল হতে কী প্রস্তুতি নেওয়া দরকার।
ইন্টারভিউয়ের উদ্দেশ্য কী?
-জাপানি স্কুল কর্তৃপক্ষ মূলত নিশ্চিত হতে চান
-আপনি সত্যিই পড়াশোনার জন্য যাচ্ছেন কিনা
-আপনি জাপানে নিজেকে মানিয়ে নিতে পারবেন কিনা
-আপনার আর্থিক সাপোর্ট যথেষ্ট আছে কিনা
-আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কতটা বাস্তবসম্মত
ব্যক্তিগত তথ্য ও একাডেমিক পটভূমি:
-আপনার নাম কী?
-আপনি কোন প্রতিষ্ঠান থেকে পাস করেছেন?
-শেষ শিক্ষাগত যোগ্যতা কী?
জাপানে পড়াশোনার উদ্দেশ্য:
-আপনি জাপানে কেন পড়তে যেতে চাচ্ছেন?
-জাপানের কোন শহর বা কোন স্কুলে যাচ্ছেন এবং কেন?
-আপনি যে বিষয় পড়তে যাচ্ছেন, সেটি বাংলাদেশে পড়া সম্ভব না কেন?
আর্থিক সাপোর্ট:
-আপনার পড়াশোনার খরচ কে বহন করবে?
-আপনি প্রতি বছর কত খরচ আশা করছেন?
-কি কোনো স্কলারশিপ বা পার্ট-টাইম জব করার পরিকল্পনা আছে?
ভবিষ্যৎ পরিকল্পনা:
-আপনি পড়াশোনার পর কী করতে চান?
-আপনি জাপানেই থাকতে চান নাকি বাংলাদেশে ফিরে আসবেন?
কীভাবে প্রস্তুতি নিবেন?
1. নিজের পরিকল্পনা স্পষ্ট করুন
আপনি কোন স্কুলে যাচ্ছেন, কী কোর্সে ভর্তি হয়েছেন, কতদিনের জন্য, পড়াশোনার পরে কী করবেন — এসব বিষয়ে পরিষ্কার ধারণা রাখুন। এই উত্তরগুলো অনায়াসে দিতে না পারলে স্কুল কর্তৃপক্ষ সন্দেহ করতে পারেন।
2. জাপানি ভাষা শেখার ইচ্ছা বা অভিজ্ঞতা থাকলে বলুন
Dai Ichi Academy জাপানি ভাষার N5 এবং N4 কোর্স করায়,যা স্টুডেন্ট ভিসার ইন্টারভিউতে ভালোভাবে সাহায্য করে। স্কুল কর্তৃপক্ষ জানতে চায় আপনি ভাষাগতভাবে কতটা প্রস্তুত।
2. পেশাদার ও আত্মবিশ্বাসী থাকুন
পোশাকে ফর্মাল ও আচরণে ভদ্র থাকুন। শান্তভাবে, চোখে চোখ রেখে উত্তর দিন।
ইন্টারভিউ কীভাবে হয়?
অনলাইন প্লাটফর্মে ইন্টারভিউও নেওয়া হয়।
Dai Ichi Academy কীভাবে সাহায্য করে?
-জাপানে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে
-প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতিতে সহায়তা করে
-জাপানি ভাষা শেখায়
-মক ইন্টারভিউ নিয়ে আপনাকে প্রস্তুত করে
-ইন্টারভিউ প্রশ্ন-উত্তরের বাংলা গাইড দেয়
-পার্ট-টাইম জব, হোস্টেল ও -স্টুডেন্ট লাইফ বিষয়েও পরামর্শ দেয়
সফল হওয়ার কিছু চাবিকাঠি
-আত্মবিশ্বাস রাখুন, কিন্তু অহংকার নয়
-তথ্য গোপন করবেন না — সত্য বলুন
-স্কুল কর্তৃপক্ষকে বোঝাতে হবে আপনি একজন সিরিয়াস শিক্ষার্থী
যোগাযোগ করুন:
আপনি যদি জাপানে পড়াশোনার স্বপ্ন দেখেন, তাহলে Dai Ichi Academy হতে পারে আপনার সেই পথের প্রথম ও সঠিক স্টেপ।
Dai Ichi Academy –
5th Floor, House No-8, Main Road, Mohammadia Housing Limited, Mohammadpur, Dhaka-1207., Dhaka, Bangladesh.
Email: dibnihongo.jb@gmail.com
Website: www.daiichiacademy.com
Dai Ichi Academy – বাংলাদেশের সেরা জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্টান।
Ask us anything, we’d love to answer!